প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ (বৃহস্পতিবার)
ডিসেম্বরে পর্যটন মেলা টোয়াসের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ছবি: সিলেট ভিউ।

সিলেটে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব সিলেট (টোয়াস)-এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

টোয়াস সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাফির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি হাসান সায়েম, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সল আহমেদ রানা, সদস্য জাম্মান রাসেল, জালাল উদ্দীন প্রমুখ।

 

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিদ্ধান্তগুলোর মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর টোয়াসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সদস্যদের সদস্যপদ নবায়ন সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

 

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপী পর্যটন মেলা আয়োজন করা হবে। মেলার মাধ্যমে সিলেটের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পর্যটন ব্যবসার প্রসারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সিলেটের পর্যটন খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭