প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২২:২১ (বৃহস্পতিবার)
বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহিত

জরুরী মেলামত ও রক্ষাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নাটোর জেলার কয়েকটি এলাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।  

 

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয় নিশ্চিত করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় সঞ্চালন লাইন বন্ধ রাখা হবে।

 

এর ফলে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

 

নতুন ৩৩ কেভি লাইনের তার করন ও রক্ষনাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ আশিক-০৫/ইকে-০৬