প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:১৫ (বৃহস্পতিবার)
কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে প্রস্তুতি সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের খোঁজে বের করতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিযোগিতাকে সফল করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট ভেন্যুতে বাছাইপর্ব আয়োজন এবং দ্রুত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল ইসলাম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব আব্দুল মুহিত বাবলু, সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুসহ সংশ্লিষ্টরা।

 

সভায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ অনী / আশিক-০৪