বালাগঞ্জের পূর্ব পৈলনপুরের পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদের নাম সরকারি অনুদানের তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে বালাগঞ্জ জিসি-খসরুপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকার ঘোষিত অনুদান প্রদানের তালিকায় পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদকে অন্তর্ভুক্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শানুর মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওয়েস আহমদ বীর।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি কালা মিয়া, রিয়াজ উদ্দিন, আসকর আলী, গিয়াস উদ্দিন, চেরাগ আলী, হাফিজ সাইদুর রহমান, মো. মোজাহিদ আহমদ, যুবনেতা মো. রিপন মিয়া, মো. এমরান হোসেন, মো. সুজন মিয়া, ছাত্রনেতা মো. লিপন মিয়া, মো. আলমগীর হোসেন, মো. বাবলু মিয়া, মো. সেফুল মিয়া ও মো. জাবেদ মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ জিল্লুর / আশিক-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.