প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ২০:২৭ (শুক্রবার)
বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজ সমাহিত

সিলেটের ফেঞ্চুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমান (৮৫) মারা গেছেন। উপজেলার পূর্ব কচুয়াবহর গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফেঞ্চুগঞ্জের হযরত মাইয়াম শাহ (রহ.) দরগাহ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) জোহর নামাজ শেষে ফেঞ্চুগঞ্জ সারকারখানা ঈদগাহে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে একই স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। 


একমাত্র পুত্র সরদার আমিনুর রহমান সুপুন সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটের ইউনিক কম্পিউটারের স্বত্বাধিকারী। তিনি জানান তাঁর বাবা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক / আশিক-১১