ছবি: সংগৃহিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাড়ির পাস দেওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১২জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, মোটরসাইকেলকে ট্রাক্টরের সাইড দেওয়া নিয়ে কাঁঠালবাড়ি গ্রামের ওয়াদুদ মিয়া (৫৭) ও আলী আশরাফের (৪৮) মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১ম পক্ষের সিদ্দিকুর রহমান (২৫), রিয়াজ উদ্দিন (২১), মিছবাহ উদ্দিন (২৫) ও জাফর ইকবাল (২০) এবং ২য় পক্ষের জয়নাল আবেদীন (৩৫), সোলেমান (৩০), রিফাত মিয়া (১৬), রিয়াদ (২৫), দেলোয়ার হোসেন (৩৫), বেবী (৪৫) ও ইউনুছ মিয়াসহ (৫০) উভয় পক্ষের অন্তত ১২জন আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয় মুরুব্বিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/ইকে-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.