প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৮:০২ (শনিবার)
সিলেট-ঢাকা মহাসড়কে ছুটছিল কালো হায়েস, হঠাৎ পুলিশের সিগন্যাল, অতঃপর...

ছবি: সংগৃহিত

সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে ছুটছিল একটি কালো রঙের হায়েস। র‌্যাবের গোয়েন্দা সূত্রের খবর ছিল, গাড়িটিতে মাদক পরিবহন করা হচ্ছে। ব্যাস! তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

 

এসময় গাড়িটি থেকে নেমে পালাচ্ছিলেন ৩ ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত র‌্যাবের হাতে  ধরা পড়েছেন সবাই। সঙ্গে জব্দ করা হয়েছে  মাদকের চালান।

 

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ থানার সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তুমপুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট থানার সাড়েকোনা গ্রামের সারু মিয়ার ছেলে হিরণ মিয়া (২২) ও কবির মিয়ার ছেলে বায়েজিন মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ থানার বড়চর (শ্যামপুর) গ্রামের মো. আলফু মিয়ার ছেলে মো.সাকিব মিয়া ওরফে সুমন মিয়া।

 

এসময় তাদের হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রি করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০১