ছবি: সংগৃহিত
রাত তখন প্রায় ৩টা। র্যাব অভিযান শুরু করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মাছিমপুরে। তবে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ও চোরাকারবারীরা। র্যাব সদস্যরা তখন উদ্ধার করে মাদকদ্রব্য।
ঘটনা শুক্রবার (২১ আগস্ট) ভোর ৩টার দিকে। র্যাব সদস্যরা কোনো মাদক ও চোরাকারবারীকে আটক করতে না পারলেও এ অভিযানে উদ্ধার করেন ৪২ বোতল বিদেশী মদ ও ২৬ কেজি গাঁজা।
ঘটনার সাথে জড়িদের আইনের আওতায় আনতে জোরালো অভিযান চলছে বলে জানিযেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, মাদক জব্দের ঘটনায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.