প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৯:৫৮ (শনিবার)
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন সিলেটের হুমায়ুন কবির

ছবি: সংগৃহিত

তিনি আগে ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় সরকারের উপদেষ্টা। এবার সরাসরি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের সন্তান হুমায়ুন কবির।

 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় গণভবনে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রি হিসাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।

 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর হুমায়ুন কবির বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হিসাবে কাজ শুরু করেন।

 

হুময়ুন কবিরের জন্ম সিলেটের ওসমাননগর থানার উমরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে  হলেও শৈশবে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তার শিক্ষা জীবন শেষে বিভিন্ন সরকারি বেসরকারি পদে কাজ করেন।

 

তিনি লন্ডনের মেয়রের দপ্তরে কৌশল সহকারী হিসাবে কাজ করেন। তিনি লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে ক্যাবিনেট উপদেষ্টা ছিলেন। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রি  পরিষদ বিভাগের একটি বিশেষ টিমে  কাজ করেন।

 

বিস্তারিত আসছে...........

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৪