সিলেটের শাহপরান (র.) মাজার রোড এলাকায় শাহাবুদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে শাহপরান (র.) থানার ইসলামাবাদ এলাকায় নিহতের বাসার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শাহাবুদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বিজয় বাড়ির বাসিন্দা। তিনি শাহপরান (র.) থানার ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাতিজা রুমেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এবং কী কারণে শাহাবুদ্দিনকে হত্যা করেছে, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের মর্গে পাঠিয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ হাসিব
আইটি ল্যাব সলিউশন্স লি.