ছবি: সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করে পরে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে সহযোগিতা করে। এ সময় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় জব্দ করা নৌকাগুলো বিনষ্ট করা হয়।
প্রশাসন জানিয়েছে, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদী ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.