প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২১:৫১ (বুধবার)
শিবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রে প্তা র

শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ভাঙচুর ককটেল নিক্ষেপসহ নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি খালেকুল ইসলাম পাইলটকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পিরব বন্দরে সিহালী হাট থেকে আটক করা হয়।

খালেকুল ইসলাম পাইলট উপজেলার পিরব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পিরব এলাকার নুর ইসলামের ছেলে।
 

শিবগঞ্জ থানার এসআই হোসেন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিরব বন্দরে সিহালী হাট থেকে পাইলটকে আটক করা হয়। তদন্তে প্রাপ্ত তিনি অভিযুক্ত ছিলেন।
 

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ভাঙচুর ককটেল নিক্ষেপসহ নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০