প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৮:৩৮ (বৃহস্পতিবার)
ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা রা গেলেন স্বামী ও স্ত্রী

গবাদিপশুর জন্য ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

 


স্থানীয় সূত্র থেকে জানা যায়,  বুধবার (২৬ আগস্ট) সকালে অমরেন্দ্র নাথ নিজের গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে স্ত্রী মিনা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক/০৮