ফিফার অক্টোবরের উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে ভারত জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। এর তিন দিন পর সাবেক দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও খেলবে ব্লু টাইগার্স।
আগামী ৬ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-উরুগুয়ে ম্যাচ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। নিজেদের সোস্যাল মিডিয়ায় তারা লিখেছে, '৬ই অক্টোবর কলকাতায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানানো হচ্ছে।'
দুই বিশ্বচ্যাম্পিয়নদের সাথে মাঠে নামার আগে ভারত খেলবে পানামার বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপে খেলেছে পানামা। এই ম্যাচটি আগামী ২৬ সেপ্টেম্বর হবে বেঙ্গালুরুতে।
প্রসঙ্গত, ভারত সফরের আগে ব্রাজিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে ম্যাচ দুটি হবে। তারপর তারা কলকাতার উদ্দেশে রওনা হবে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক/০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.