সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পৌর শহরের নরসিংপুর গ্রামের প্রবীণ মুরব্বী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ ময়নুল ইসলাম।
জানাযার নামাজ শেষে মরহুমের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জ উ ম আবু মুনাঈম মঞ্জলালী।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও পর্তুগাল প্রবাসী কামরুল ইসলামের পিতা মরহুম এখলাছুর রহমান (৮০) বুধবার (২৬ আগস্ট) রাত ৮.১০টায় দিকে সিলেট নগরের একটি প্রাইভেট ক্লিনিকে মৃত্যুকরণ করেন। শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যা’সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম এখলাছুর রহমানের জানাযার নামাজে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলার সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বসির আহমদ, উপজেলা আল-ইসলাহ’র সাবেক সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির, লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.