ছবি: সিলেট ভিউ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ২০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক রাত সোয়া ৮টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কামালপুর এলাকার মৃত জহির সরকারের ছেলে মো. সজীব সরকার (২৭), মৃত আব্দুল হামিদের ছেলে মো. ইউসুফ মিয়া (২৫), হুমায়ুন কবিরের ছেলে মো. ওমর উরফে সজীব খান (২০), কামাল সরকারের ছেলে মো. আল আমিন উরফে রানা সরকার (২২) এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কাঞ্চনা এলাকার মৃত হরে কৃষ্ণ পালের ছেলে ধ্রুব পাল (৫৬)।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক রাত সোয়া ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন তিনলাখ পীর সাকিনস্থ কুমিল্লা টু সিলেট মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সিগন্যাল দিয়ে থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে নেমে ৫ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে অটোরিকশার ড্রাইভারের সিটের নিচ থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা এবং অটোরিকশাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.