প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ০০:০০ (শনিবার)
সিলেটে দেড়শ’ ছাড়াল মৃ*ত্যু

সিলেটে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দেড়শ’ ছাড়াল। বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।


 
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছে। মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজনের বাড়ি সিলেট ও একজনের বাড়ি সুনামগঞ্জে।

 

এখন পর্যন্ত মারা যাওয়া ১৫১ জনের মধ্যে ৫৯ জন করে রয়েছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার, মৌলভীবাজারে ১৩ জন ও হবিগঞ্জের ২০ জন রয়েছেন। 

 

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১২৮ জন। আর সবমিলিয়ে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ৩৫৬ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন চিকিৎসাধীন আছেন।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ