প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১৮:৩৯ (রবিবার)
দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন যুবক

পুরোনো প্রেমকে বিদায় জানাতে অভিনব কাণ্ড ঘটালেন তারিকুল ইসলাম (২৫) নামের এক যুবক। প্রেমে ব্যর্থ হয়ে আয়োজন করেই বিদায় জানালেন প্রেমের সম্পর্ককে। দুধ দিয়ে গোসল করে ইতি টানলেন প্রেমের।

 

শুক্রবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে। তিনি জানান, ভালোবাসার পেছনে না ছুটে এবার ভালো পথে ফিরতে চান। নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তারিকুল বলেন, 'আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাঁকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।'

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৬