নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মো. মুন্না (২৩)। নোয়াখালীর বেগমগঞ্জের হোটেল মিয়ামি ও স্কাইভিউতে তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেল দুটিতে অভিযান চালানো হয়।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, চৌমুহনী বাজারে আবাসিক হোটেল মিয়ামি ও স্কাইভিউতে শনিবার (২৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে অসামাজিক কাজের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। রবিবার (৩০ আগস্ট) দুপুরে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/১০
আইটি ল্যাব সলিউশন্স লি.