প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৯:৩০ (সোমবার)
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজন আ ট ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার পাঁচ স্বজনকে আটক করেছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

 

টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে (৪৭) শনিবার (২৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। রবিবার (৩০ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকজন প্রকাশ্যে থানা প্রাঙ্গণে 'জয় বাংলা'সহ বিভিন্ন স্লোগান দেন। 

 

আটককৃতরা হলেন টঙ্গীর মরকুন এলাকার মাহদী হাসান, হারুন রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার। 

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, আসামিকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, ঠিক সেই সময় তাঁর কিছু উচ্ছৃঙ্খল আত্মীয়স্বজন এমন স্লোগান দিতে থাকেন। থানার সামনে এ ধরনের স্লোগান দেওয়া আইনসিদ্ধ নয়। এ কারণে তাঁদের আটক করা হয়।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/১১