প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৯:৫৬ (সোমবার)
বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস থেকে কামাল আ ট ক

সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) বিকেলে চারখাই পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান চালানো হয়। 

 

আটককৃত ব্যক্তি কামাল মিয়া (৪৫)। তিনি জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত আরজদ আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হবে।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/তামিম/আশিক/১১