সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেছে। রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জৈন্তাপুরের বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৮ হাজার ২১৩ ঘনফুট জব্দকৃত বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলামে বিক্রি হওয়া বালু অপসারণের জন্য সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়। জব্দকৃত পেলুডারটি জিম্মায় দেওয়া হয়।
অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামে নেতৃত্ব দেন। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৪৮ সিলেট ব্যাটালিয়ন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
জৈন্তাপুরের বিভিন্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/আশিক/১২
আইটি ল্যাব সলিউশন্স লি.