প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২১:৫৮ (সোমবার)
সিসিক প্রশাসকের সাথে যুক্তরাজ্য যুবদল নেতা নাসিমের সৌজন্য সাক্ষাৎ

​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি নাসিম আহমেদ।

​সাক্ষাৎকালে তিনি সিসিক প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

​সিসিক প্রশাসক প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে সিলেটে তাদের সুযোগ-সুবিধা ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অপরদিকে, সিলেটকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসকের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি নাসিম আহমেদ।

​এ সময় স্থানীয় ও প্রবাসী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০