মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদের পিতা সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল হাসানের ২১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিকেলে বড়লেখা পৌরসভার গাজিটেকা মরহুমের নিজ (হেকিমবাড়ি) বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সামছুল হাসান বড়লেখার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি খণ্ডকালীন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। তাঁর হাতে গড়ে ওঠা বহু শিক্ষার্থী পরবর্তীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
প্রসঙ্গত, সামছুল হাসান মাস্টার ২০০৫ সালের ৩১ আগস্ট বড়লেখা পৌরসভার গাজিটেকাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু
আইটি ল্যাব সলিউশন্স লি.