সিলেটে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মাদক কারবারিসহ ইয়াবার চালানটি আটক করা হয়।
আটক মাদক কারবারি সজল বিশ্বাস (৪০) জকিগঞ্জ থানার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার স¤্রাট তালুকদার জানান, কচকটখা এলাকায় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালায় বিয়ানীবাজার থানাপুলিশ।
এসময় সজল বিশ্বাসের লুঙ্গির কোমরের ভাঁজ হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ইয়াবাসহ সজলকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.