প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৫ (শুক্রবার)
সিলেটে পুলিশের অভিযান, অতঃপর...

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় পণ্যের বড় একটি চালান জব্দ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানার সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

 

পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এয়ারপোর্টের সাহেব বাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন ডিআই পিকআপ সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করলেও পালিয়ে যায় চালক ও তার সহযোগীরা। পরবর্তীতে গাড়ি তল্লাশী করে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ জানায়, এ ঘটনায় পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪/মআস/আশিক/০৩