প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৪ (শুক্রবার)
সিলেটের খোজারখলা থেকে উদ্ধার আমিনের ম র দে হ

ছবি: সংগৃহিত

সিলেটের দক্ষিণ সুরমা থানার খোজারখলা থেকে আমিন নামে ১৮ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ  উদ্ধার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

 

আমিন খোজারখোলা এলাকার মো. শুকুর মিয়া ও নাজমা বেগমের ছেলে।

 

জানা গেছে, তারা খোজারখোলা এলাকার বড় কলোনিতে ভাড়া থাকেন। তবে ঘটনার সময়ে তার বাবা মা ও বড় ভাই গ্রামের বাড়িতে ছিলেন। তার গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

 

তাদের ধারনা আমিন আত্মহত্যা করতে পারেন। তিনি মানসিক বিকারগ্রস্ত বলেও স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশটি ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৪