ছবি: সংগৃহিত
সিলেট মহানগরীর বন্দরবাজারে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে তারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগ ও সিলেট জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
তাদের সহযোগীতায় ছিল র্যাব-৯ ও কোতোয়ালী থানাপুলিশ। নেতৃত্বে ছিলেন পরিবশে অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন ।
তবে যে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তাদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেন নি ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ও আল মামুন।
সিলেটভিউ২৪ডটকম/মআস০৮/ইকে-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.