ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে মুবারক র্যালি করেছে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর হবিনন্দি নয়া বাজার থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি গোটাটিকর পয়েন্ট, কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে হবিনন্দি আল আকসা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক জিল্লুর রহমান। এতে ২৭ নম্বর ওয়ার্ড আল ইসলাহর সভাপতি বাবুল আহমদ ও তালামীযে ইসলামিয়ার ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি মারজান আহমদ নেতৃত্ব দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহসাধারণ সম্পাদক তোফায়েল শাহ্, ২৭ নম্বর ওয়ার্ড আল ইসলাহর সহসভাপতি হাফিজ আতিকুর রহমান, সুহেল আহমদ, হাফিজ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নিয়াজ, ৪০ নম্বর ওয়ার্ড আল ইসলাহর সাধারণ সম্পাদক তুরন মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড আল ইসলাহর প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান ও সদস্য কায়েস আহমদ।
এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ড তালামীযের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদী, দুলাল আহমদ, জায়দুল ইসলাম, ফাহিম আহমদ, সাবেক সহসভাপতি খাইরুল আমিন ও হুমায়ুন রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক আতিকুর রহমান আরিফ, সহসাধারণ সম্পাদক আবিদ মাহমুদ ছামি, সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক নরুল আলম রাফি, অনিক হোসেন মাহিন, প্রচার সম্পাদক রায়হান আহমদ, সহপ্রচার সম্পাদক জিবান শাহ্ তোয়েল, মিফতা উদ্দিন, অর্থ সম্পাদক শাহী ইসলাম মাহিম, অফিস সম্পাদক ইমরান মালিক জিলান, মহসিন আহমদ জুমেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সামি, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহদি হাসান এবং সদস্য শাকিল আহমদ, সাজিদ আহমদ, মাহফুজ আহমদ, শিহাব আহমদ, মুনতাসীর আহমদ, লাবিব আহমদ, হোসাইন আহমদ ও রাহাত আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১
আইটি ল্যাব সলিউশন্স লি.