সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ১৬৩টি যানবাহনের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের মধ্যে ছিল নিয়মিত, পরোয়ানাভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামী, মাদক কারবারি ও ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি।
অভিযানকালে ৩০ পিস ইয়াবা এবং ২ লাখ ১৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮৭টির বিরুদ্ধে মামলা ও ৭৬টি যানবাহন আটক করা হয়।
এসএমপির মিডিয়া শাখার ফেসবুকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.