প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৯ (শুক্রবার)
শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাগলা শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রামকৃষ্ণ আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কৃঞ্চ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার, সহ-সভাপতি জ্যোতিময় গোস্বামী, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টম্পা, সহ-সাধারণ সম্পাদক পূজা উদযাপন ফোরামের উপদেষ্টা সজল দেব, অনিল দাস, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি ফুলটন তালুকদার ও সুভাষ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সমীরণ দাস, সাংগঠনিক সম্পাদক সজীব দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নির্মল দাস ও অর্মিকা দাস, দপ্তর সম্পাদক জয় চক্রবর্তী।

এ সময় সংগঠনের সদস্য নিশি সূত্রধর, সুভাষ দেবনাথ, সঞ্জিত চক্রবর্তী, অধীর বর্মন, ননী দেবনাথ, নরেন্দ্র দেবনাথ, রাজিব কান্তি দে, রিংকু দেব, রাজিব আচার্য, রিপন দেব, অনন্ত সূত্রধর, জিতেন্দ্র দেবনাথ, বরেন্দ্র কুমার দেবনাথ, বিদ্যুৎ দেব, পরেশ দাস, অধীর রুদ্র পাল, নিপিন্দ্র চন্দ্র পাল, ভ্রমর সূত্রধর, দুলু পাল, রাখাল মজুমদার ও কাজল দেবসহ রামকৃষ্ণ আখড়া কমিটির অর্থ সম্পাদক নিশিকান্ত সূত্রধর এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে রামকৃষ্ণ আখড়া প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।



সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০৭