ফাইল ছবি
সিলেট বিভাগে কিছুতেই থামছে না হামের প্রকোপ। দিন দিন ছড়িয়ে পড়ছে ভাইরাসটির সংক্রমণ। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও প্রায় দেড়শ’।
এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৪ জন। হাম ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি রয়েছেন দ্বিগুণ রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে- সিলেট বিভাগে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। এর মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে সুনামগঞ্জে। জেলাটিতে আক্রান্ত সনাক্ত হয়েছে ৩৫৭ জনের। এছাড়া সিলেটে ৩৬৩ জন, মৌলভীবাজারে ১৫৮ ও হবিগঞ্জে ১৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন। এর মধ্যে সিলেটে ৬২, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২১ ও মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১৪৬ জন। সবমিলিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮৪ জন। এর মধ্যে হাম ডেডিকেটেড একশ’ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি ছিলেন প্রায় দ্বিগুণ রোগী।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৩ জন ও ওসমানীতে ১৭০ জন চিকিৎসাধীন।
সিলেটভিউ২৪ডটকম/মআস/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.