সুনামগঞ্জের ধর্মপাশায় ইয়াবাসহ ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগরসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মাদক কারবারি সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সেলবরষ ইউনিয়ন বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগর (৩৫), তার ভাই সাজ্জাদ হোসেন (৩৪) ও শরিশাম গ্রামের বাসিন্দা মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৩৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবরিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান, এর আগেও ওই তিনজনকে মাদকসহ আটক করা হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় আবারও মাদক কারবারি শুরু করে। শুক্রবারে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.