ছবি: সংগৃহিত
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি (১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও তার জীবন এবং ধর্মীয় আদর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে ডুমরা শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাঁই আখড়ার আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ডুমরা আখড়া হতে শুরু করে ঘুঈিয়ারগাঁও বাজারের প্রদান সড়ক ও কেন্দ্রীয় কালী মন্দির প্রদক্ষিণ করে পূনরায় আখড়া প্রাঙ্গনে মিলিত হয়। পরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও ধর্মীয় আদর্শ সম্পর্কিত আলোচনা করা হয়।
আখড়া পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক (অব) তরুন কান্তি দাস, থানার অফিসার ইনচার্জ মো: সোহেল খান, বিএনপি ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, থানার সহকারি উপ-পরিদর্শক ফুলন দেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা সুধাংশু রঞ্জন দাশ, রেবতী চৌধুরী, নিকুঞ্জ তালুকদার ও রবীন্দ্র সরকার, বাবুল দাস, দিলীপ দাস, অনিন্দ দাস, গনেন্দ্র দাস, বাদল দাস, লিটন দাস, রাখেশ দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবকল্যাণ, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজনে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/ইকে০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.