প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (শনিবার)
সিলেটে যাত্রীবাহী বাস থেকে যে কারণে শহিদুল গ্রে ফ তা র

ছবি: সিলেট ভিউ।

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এই সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চারখাই ইউনিয়ন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি শহিদুল ইসলাম। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার ভরণ সুলতানপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার একটি আভিযানিক দল উপজেলার কচকটখা সাকিনস্থ চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে (বাস নম্বর সিলেট-জ-১১-০৭১৭) তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাস থেকে ৭ হাজার পিস ইয়াবা বড়ি সহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। 

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬