প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৭ (রবিবার)
শিবিরকর্মীদের বি*রু*দ্ধে যে অভিযোগ তুললেন অধ্যাপক মোনামী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ- সোশ্যাল মিডিয়ায় অনবরত তাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।
 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে এসব অভিযোগ তোলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
 

পাঠকদের জন্য মোনামীর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

সারাদিন বাসা সিফটিং নিয়ে ব্যস্ত ছিলাম।
একটা বাসা পরিবর্তন করে আরেকটা বাসা গুছিয়ে ওঠা কি পরিমাণ কষ্টের কাজ, তা আর নতুন করে বলার দরকার নেই।

ক্লান্ত হয়ে ঘুমাতে যাবো, কোন দুঃখে আমি একটু ফেসবুকে ঢুকলাম...

এখানে চলছে আরেক কাণ্ড!!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, তাদের মধ্যে একজন আবার শিবির সমর্থক অথবা শিবির করে, এরা ক্লাসের মেয়েদের নিয়ে অনেক আজে বাজে কথা লিখেছে। সাথে এই হ্যারাসমেন্টের লিস্টে আমিও আছি।

আমি ফেসবুকে ঢুকে এই সম্পর্কে অবগত হলাম।
একজন ছাত্র থেকে তার/তাদের ডিটেইলস নিলাম, কম্পলেইন করার জন্য। সিদ্ধান্ত নিলাম আমার এন্ড থেকে যা যা করা যায়, to take measures against them, I will.

কিন্তু সকালটা হতে দিতে হবে তোহ!!!
 

অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে , কথা শুনানো হচ্ছে।

তাও আবার ঢাবির ছেলেরাই। পলিটিকাল রাইভেল যেহেতু, তার উপর, আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে???

এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। but all they need is an issue to harass a woman, regardless of who she is.

এদেরকে নাকি আমি আবার পড়াই!!! What a joke !!

Sometimes I truly feel that I must really badly desperately need this job and this earning, otherwise why continue teaching such people!?

I so wish I could switch jobs.

Maybe someday I will.

(মনে মনে কেবল একটাই দোয়া করি আল্লাহর কাছে... আল্লাহ আমাকে ধৈর্য দেন)।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২