প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪০ (রবিবার)
সুনামগঞ্জে যে কারণে তুমুল সং ঘ র্ষ, আ হ ত ২২

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ এতে দুইপক্ষের ২২ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজারে সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার মধ্যবর্তী সংযোগ ব্রিজের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- পশ্চিম নৈনগাঁও গ্রামের মো. শামীম মিয়া (৩০), মইন উদ্দিন (৬০), ফয়েজ মিয়া (২০), খলিল (১৮), আঙ্গুর (৫০), সোহেল (১৩), বাবুল (৩৫) ও ফুলতারা বেগম এবং নৈনগাঁও মাঝপাড়ার মো. সেলিম মিয়া (৪০), নিজাম উদ্দিন (৩৫), লিয়াকত আলী, আল আমিন (৩০), রহিমা বেগম (৩০), ফরিদ মিয়া (৩০) ও জহুর আলী (৪০)-সহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। 

 

জানা যায়, রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩০) মাঝপাড়ার আবুল খবরের ছেলে মো. সেলিম মিয়া (৪০)-এর সমর্থকদের মধ্যে কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নারী ও শিশুসহ দুইপক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন । তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার সিলেটভউকে জানান, ‘পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

সিলেটভউ২৪ডটকম/মআস০৩/ এহিয়া-০৫