প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৩ (রবিবার)
সিলেটে যে অপরাধে আহাদকে ধরল র‍্যাব

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুল আহাদ (৩০)। তিনি সিলেটের মোগলাবাজার থানার সুলতানপুর এলাকার আজির উদ্দিনের ছেলে।

 

র‍্যাব জানায়, গত ৩০ নভেম্বর (রবিবার) মৌলভীবাজার বড়লেখার স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিঃ এর একটি কাভার্ড ভ্যান সিলেট শহরে আসার পথে ডাকাতি হয়। কাভার্ড ভ্যানটি মোগলাবাজারের লালমাটিয়া এলাকার রয়েল সিটি আবাসিক এলাকার গেইট সংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে পৌঁছালে একটি সাদা রংয়ের প্রাইভেট কার কাভার্ড ভ্যানের গতিরোধ করে। অস্ত্রের মুখে কাভার্ড ভ্যান চালক ও সহযোগীদের জিম্মি করে কন্টেইনারের দরজা খুলে ভিতরে থাকা বিভিন্ন গ্রাহকের পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী, মোবাইল ফোন, ল্যাপটপসহ আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায়।

 

এই ঘটনায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিঃ সিলেটের ইনচার্জ রাশেদুজ্জামান বাদী হয়ে এসএসপি, সিলেটের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০১, তারিখ-০১/১২/২০২৫ খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; এর মূলে। এরপর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ১ জনকে গ্রেফতার করে।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।'

 

 


 

সিলেটভিউ২৪ডটকম/আশিক/০৬