সুনামগঞ্জের দিরাইয়ে ১ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি সোহানুর রহমান সনি (২৫)। তিনি দিরাইয়ের আয়লাবাজ গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার একটি বিশেষ টিম পৌরসভার আয়লাবাজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ বাড়ির পাশ থেকে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সনি মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলাও রয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/আশিক/০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.