প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৮ (রবিবার)
মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতৃবৃন্দের শ্রদ্ধা

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারস্থ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেছেন সিলেট জেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
 

শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের গ্রামের বাড়িতে গিয়ে এই কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন, সিলেট ল কলেজের সহ-সভাপতি শরিফ আহমদ, শাহান আহমদ ও জালাল উদ্দীন জাহিদ শিকদার, সিলেট ল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি টিপু সুলতান, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. খালেদ মাসুদ, এবং সিলেট এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান।
 

এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদ আহমদ ও সদস্য তারেক আহমদ, সিলেট জালালাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি সামি আহমদ, ছাত্রদল নেতা নাবিল হোসেন, দিদার হোসেন, আরিয়ান খান সজিব, শিমুল আহমদ, ইয়াসিন আরাফাত, সাইফ আহমদ, কামিল আহমদ, সায়েম আহমদ ও ইব্রাহিম আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দেশের অর্থনীতি ও সিলেট অঞ্চলের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪