প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৯ (রবিবার)
সিলেটে একই ফ্যানে ঝুলছিল মা-মেয়ের ম র দে হ

ছবি: ফাইল ছবি।

সিলেটের জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নে বসত ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।  শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহত ওই মহিলা চম্পা রাণী দাশ (৩৫) এবং তার মেয়ে হৃদি রাণী দাশ (৫)। চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বসত ঘরের ফ্যানের সাথে মা ও পাঁচ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কার্যক্রম চালায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করছে বলে জানায় পুলিশ।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হবে। এই বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২