চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে রাকিবুল হাসান ব্রাইট ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য অমিনের বিরুদ্ধে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ওই রাতে দর্শনা থানায় মামলা করেন। অভিযোগের পর অভিযানে নামে পুলিশ এবং চারজনকে হেফাজতে নেয়। এরপর প্রাথমিক তদন্ত শেষে দুজন গ্রেফতার দেখায় দর্শনা থানা পুলিশ। এরই প্রেক্ষিতে দর্শনা পৌর যুবদলের সদস্য ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/১১
আইটি ল্যাব সলিউশন্স লি.