গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.