নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার এক সভাপতিকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তি জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখ (২৫)। তিনি জামালপুরের আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাহিদ হাসান শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, জাহিদ হাসান শেখ একটি রাজনৈতিক মামলার নামীয় আসামি। আরেকটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.