প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০১ (রবিবার)
সিলেটে ক্রিকেটার বাছাই করবে ঢাকার ইউনাইটেড ওয়ারিয়র্স

ছবি: এআই।

সিলেটের তরুণ ক্রিকেটারদের জন্য এক নতুন সুযোগের দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। ঢাকা কোয়ালিফাই ক্রিকেট লিগে অংশ নিতে যাওয়া ক্লাব ‘ইউনাইটেড ওয়ারিয়র্স’ তাদের পুরো দলটি গঠন করবে সিলেট বিভাগের তরুণ ক্রিকেটারদের নিয়েই।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাবেক এক ফ্র্যাঞ্চাইজি মালিকের তত্ত্বাবধানে ঢাকার ক্লাব ইউনাইটেড ওয়ারিয়র্স ক্রিকেটার বাছাই করবে সিলেটে। দু’দিন ব্যাপী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তরুণ ক্রিকেটারদের বাছাই করবে ক্লাবটি।

 

আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আনসার ক্যাম্পে আগ্রহী ক্রিকেটারদের খেলার সরঞ্জামাদি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। 
যারা কোয়ালিফাই ছাড়া ঢাকায় আর কোনো লিগ খেলেননি, এমন ক্রিকেটাররা অংশ নিতে পারবেন ট্রায়ালে। ক্রিকেটারদের দুই কপি করে ছবি, অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের জন্য ডিজিটার জন্ম নিবন্ধন সনদ এবং প্রাপ্ত বয়স্কদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

 

 

বিপিএলের দল সিলেট ষ্টাইকার্সের কর্ণধার জগলুল হুদা মিঠুর সহযোগিতায় ঢাকা কোয়ালিফাই ক্রিকেট লিগে খেলবে ইউনাইটেড ওয়ারিয়র্স। ক্লাবের ম্যানেজম্যান্ট ও কোচিং স্টাফে আছেন সিলেটি।ফলে ক্লাবটিতে সিলেটের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চান কর্মকর্তারা। ক্লাবের প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন সাবেক সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৬