প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪০ (রবিবার)
সিলেটের যে স্থানে হচ্ছে আধুনিক স্টেডিয়াম

ছবি: সিলেট ভিউ।

সিলেটের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৫ একর জমিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।  

 

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রস্তাবিত স্থানটি সরজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী এ তথ্য জানান।

 

পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান কয়েস লোদী বলেন, ‘স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের আধুনিক খেলার পরিবেশ তৈরি নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সুষম ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চলভিত্তিক আধুনিক অবকাঠামো নিশ্চিত করা সিউকের অন্যতম অগ্রাধিকার।’

 

অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ এবং সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর (প্রিন্স) উপস্থিত থেকে প্রকল্পের কারিগরি ও ভূমির সার্বিক দিক পর্যালোচনায় উক্ত ১৫একর জায়গার মধ্যে অবস্থিত শাহ্ খুররাম ডিগ্রি কলেজ এবং প্রস্তাবিত আধুনিক স্টেডিয়ামের জায়গার সীমানা নির্ধারক পূর্বক একটি ডিপিপি প্রনয়নের সিদ্ধান্ত নেয়া হয়।

 

মতবিনিময় সভা ও স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন-টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৬নং টুকেরবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান, গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৩৮নং ওয়ার্ড বিএনপি আহবায়ক শাহজাহান আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপি আহবায়ক চান মিয়া বাচ্চু, কবির উদ্দিন আহমদ, গণপূর্ত বিভাগ সিলেট উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সারথি দত্ত, উপ-সহকারী প্রকৌশলী রিপন দেব, শাহ্ খুররাম ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক কমর উদ্দীন, উক্ত কলেজের শিক্ষক নয়ন কুমার বিশ্বাস, ৩৮নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন, মুরাদ হোসেন, আলী আহমদ, এনামুল হোসেন, আলী হায়দার ফারুক, উসমান হারুন পনির, আলাউর রহমান, কামরুল ইসলাম, নাদিম আহমদ সাব্বির, শাহজাহান, ফখর উদ্দিন, ইমরান আহমদ পাখি, আবুল হাসনাত, জলি পুরকাস্থ. জেসমিন আক্তার, মনোয়ারা বেগম, নোমান আহমদ, জাবেদ হোসন, আব্দুর করিম, আব্দুস সালাম, জিতু হাসান, সিরাজ উদ্দিন, আব্দুল গফ্ফার, জসিম উদ্দিন, রেজাউল করিমসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার সার্বিক ক্রীড়া পরিবেশ উন্নয়নে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭