প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০ (রবিবার)
সিলেটে রেষ্টুরেন্টের রান্নাঘরে বি স্ফো র ণ, অতঃপর...

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে একটি রেষ্টুরেন্টের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রেষ্টুরেন্টের দুই কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

 

জানাগেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে উৎসব রেষ্টুরেন্টের রান্নাঘরে চুলায় থেকে আগুন লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় রেষ্টুরেন্টের দুই কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘আমরা শুনেছি নাইওরপুল পয়েন্টে উৎসব রেষ্টুরেন্টে চুলার আগুন লেগে দুইজন কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮