চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাকে হত্যার সাথে জড়িত সকল আসামীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভক্তরা।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
মানববন্ধনে সালমানভক্তরা বলেন, সালমান শাহ’ যে আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে- সেটি আজ দীবালোকের মতো স্পষ্ট। এই হত্যাকান্ডে সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনসহ জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
মানববন্ধনে সিলেটের পাশাপাশি ঢাকা থেকে আসা অনেক ভক্তও অংশ নেন। এর আগে তারা দুপুরে নগরের দাঁড়িয়াপাড়স্থ সালমান শাহ’র বাসায় গিয়ে তার মামা আলমগীর কুমকুমের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.