প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৭ (সোমবার)
সিলেটে পুলিশের কটোর অভিযানে গ্রে প্তা র ৩৩, ২০১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

ছবি: সংগৃহিত

সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ট্রাফিক পুলিশের অভিযানে ২০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

তারা জানায়, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা।

 

অভিযানকালে ৪১ হাজার ৫৯০ টাকার ভারতীয় অলিভ অয়েল, ডাভ ও জিলেট ব্লেড উদ্ধার করা হয়েছে।

 

এদিকে, ওইদিন ট্রাফিক বিভাগও একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এরমধ্যে ৯০টির বিরুদ্ধে মামলা ও ১১১টি যানবাহন আটক করা হয়।

 

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে- সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ ডটকম/ মআস-০১/ইকে-০৬