ছবি: সিলেটভিউ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামের বাজারে ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুণে ৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ৩ ব্যবসায়ীর ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুণে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ইসলাম ট্রেডার্স এর সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলারের দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ করে বাজারে আগুণের সূত্রপাত হয়। পরে যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল বের করে আনার তেমন সুযোগ পাননি ব্যবসায়ীরা। খবর পেয়ে স্থানীয়রা আগুণ নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুণ আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণ লেগেছে। মাধবপুর থানার অফিসার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/ইকে-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.